চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় সপ্তাহে ৮৪ হলে শাকিবের দাপট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৩
বিনোদন
A A

সুপারস্টার শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’ ঈদে ১০৯ সিনেমা হলে মুক্তি পেয়েছিল। ঈদের আমেজ ভুলে গেলেও দর্শক ‘প্রিয়তমা’র কথা ভুলেনি। মুক্তির দুই সপ্তাহ ছাড়ালেও এখনও হাউজফুল দিচ্ছে ছবিটি।

তৃতীয় সপ্তাহে এসেও সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দাপটের সঙ্গে ৮৪ সিনেমা হলে চলছে ‘প্রিয়তমা’। এমনটাই জানালেন ছবির পরিচালক হিমেল আশরাফ।

তিনি বলেন, তৃতীয় সপ্তাহেও আমরা সিঙ্গেল স্ক্রিনগুলোতে রেন্টালে ‘প্রিয়তমা’ চালাচ্ছি, যা অন্য ছবির ক্ষেত্রে হয় না। শুক্রবার ১৬তম দিনেও দেশের ৮৪ সিনেমা হলে বিকেল ও সন্ধ্যার শো হাউজফুল, সিনেপ্লেক্সেও হাউজফুল এবং ব্লকবাস্টারে সর্বাধিক ৭ শো চলছে!

হলে হলে হাউজফুল এবং দর্শকদের উন্মাদনায় মাত্র দুই সপ্তাহেই ‘প্রিয়তমা’কে অলটাইম ব্লকবাস্টার ছবি হিসেবে আখ্যায়িত করছেন পরিচালক হিমেল আশরাফ এবং প্রযোজক আশরাদ আদনান। শুধু বাংলাদেশ নয়, শাকিব অভিনীত এ ছবিটি চলছে সুদূর আমেরিকা ও কানাডার সিনেমা হলগুলোতে।

মুক্তির প্রথম সপ্তাহে সারাদেশে ১০ কোটি ৩০ লাখ টাকার টিকেট বিক্রি করে প্রিয়তমা এবং আমেরিকা ও কানাডা থেকে প্রায় ৪৮ লাখ টাকা গ্রস কালেকশন হয়। দ্বিতীয় সপ্তাহেও ছবিটি রেকর্ড পরিমাণ টাকার টিকিট বিক্রি করেছে। শিগগির বিস্তারিত জানানো হবে বলেও জানান হিমেল।

রোমান্টিক অ্যাকশন ধাঁচের ‘প্রিয়তমা’র কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। ছবির চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও অভিনয় করেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, সহীদ উন নবী, এলিনা শাম্মী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইধিকা পালএলিনা শাম্মীডনপ্রিয়তমালিড বিনোদনলুৎফর রহমান জর্জশহীদুজ্জামান সেলিমশাকিব খানসহীদ উন নবী
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান আলোচনায় আন্তরিক হচ্ছে: ট্রাম্প

জুলাই ২৫, ২০২৬

শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তির আয়োজন ‘দাহনকাল’

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT