চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাছের আত্মীয়কে হারালেন প্রিয়াঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১৭, জুন ২০২৫
বিনোদন
A A

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারে ঘটল অঘটন। নিজের খুব কাছের এক আত্মীয়কে হারিয়েছেন তিনি। সুদূর আমেরিকা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। প্রিয়াঙ্কার মর্মস্পর্শী পোস্ট দেখে তার অনুরাগীরাও সমব্যথী হয়েছেন।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তুমি সব সময় আমাদের মনে থেকে যাবে। এবার শান্তিতে বিশ্রাম নাও রমণ পিশেমশাই। ওম শান্তি।’ রমণ হান্দা সম্পর্কে প্রিয়াঙ্কার ফুফা। এই শোকবার্তায় প্রিয়াঙ্কা তার ফুফাতো মানারা চোপড়া এবং পিসি কামিনী চোপড়াকেও ট্যাগ করেছেন।

‘বিগবস ১৭’ খ্যাত মানারা চোপড়ার বাবা রমণ হান্দা সোমবার (১৭ জুন) মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। মানারার পরিবারের পক্ষ থেকেই একটি পোস্টের মাধ্যমে রমণ হান্দার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। সেই পোস্টে লেখা হয়, ‘গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা পরলোক গমন করেছেন। আমাদের পরিবারের শক্তির স্তম্ভ ছিলেন তিনি।’

সোমবার বাবার মৃত্যুর খবর জানতে পেরেই কান্নায় ভেঙে পড়েন মানারা চোপড়া এবং দ্রুত মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। মুম্বাই বিমানবন্দরে ছবি শিকারিদের ক্যামেরায় তার সেই মুহূর্ত ধরা পড়ে। সেসময় তার সঙ্গে ছিলেন মানারার বোন মিতালি।

প্রসঙ্গত, ‘বিগবস’ অনুষ্ঠানেই জানা গিয়েছিল যে, প্রিয়াঙ্কার সঙ্গে মানারার সম্পর্ক ভালো হলেও পরিণীতি চোপড়ার সঙ্গে তার সম্পর্ক খুব একটা মধুর নয়। এমনকি পরিণীতির সঙ্গে তার চেহারায় মিল রয়েছে বলাতেও আপত্তি জানিয়েছিলেন মানারা। এই শোকের মুহূর্তেও দুই বোনের সম্পর্কের টানাপোড়েন কিছুটা হলেও আলোচনায় এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রিয়াঙ্কা চোপড়াবাবামানারা চোপড়ারমণ হান্দা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT