বাংলাদেশ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে প্রাইভেট কারে আগুন

প্রাইভেট কারে আগুন লাগার দৃশ্য, দমকলকর্মীরা আগুন নেভাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা, দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে একটি প্রাইভেট কারে আগুন লেগে পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ১১ এপ্রিল বিকেলে কুড়িল বিশ্বরোড এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর একটি গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে।

আগুন লাগার কারণ সর্ম্পকে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা গেছে, গাড়িটি বিমানবন্দরের দিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে বনানীর দিকে আসছিল। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নেভানো হয়েছে। তবে ততক্ষণে গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে।

গাড়ির মালিক বা চালক সর্ম্পকে কোনো তথ্যও পাওয়া যায়নি।

বিষয়:এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডাকাতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…