শুটিং সেটে গুরুতর আহত পৃথ্বীরাজ

শুটিং সেটে গুরুতর আহত অভিনেতা পৃথ্বীরাজ, নিরাপত্তা ও চিকিৎসার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
শুটিং সেটে গুরুতর আহত হলেন মালায়ালাম ছবির খ্যাতিমান তারকা পৃথ্বীরাজ সুকুমারণ। এই সময়ে অভিনেতা ব্যস্ত ছিলেন তার ‘বিলায়ত বুদ্ধা’ ছবির শুটিংয়ে। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যে শুট চলাকালীন পায়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা।
জানা গেছে, দুঘর্টনা ঘটার সঙ্গে সঙ্গেই কোচির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় পৃথ্বীরাজকে। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার হয় তার। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে পৃথ্বীরাজকে।
অস্ত্রোপচারের কারণে অভিনেতাকে আপাতত দুই থেকে তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলে জানা গেছে। যদিও হাসপাতালের তরফে এ বিষয়ে কোন রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি অভিনেতা স্বাস্থ্যের বিষয়ে।
পৃথ্বীরাজের পরবর্তী যে দুটি ছবির প্রস্তুতি চলছে তার একটি হল ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ ও অন্যটি ‘বড়ে মিয়া ও ছোটে মিয়া’। এই ছবিতে রয়েছেন টাইগার শ্রফ ও অক্ষয় কুমার। দুটি ছবিতে ধূসর চরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজকে।
সূত্র: পিঙ্কভিলা






