বিয়ে করছেন গায়ক সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল শাহতাজ মুনিরা হাশেম। দুজনের প্রেম ও পছন্দকে প্রাধান্য দিয়ে পারিবারিকভাবে তাদের বিয়ে হতে যাচ্ছে।
বৃহস্পতিবার রাতে চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন শাহতাজের মা শাহিনা খন্দকার।
তিনি বলেন, প্রীতম-শাহতাজের বিয়ে হতে যাচ্ছে। এর বেশি এখন জানাতে চাচ্ছি না। কবে বিয়ে সেটা তারা শিগগিরই জানাবেন।
এদিকে প্রীতম ও শাহতাজের দুজনের মেহেদী পরা কিছু ছবি দেখা যাচ্ছে অন্তর্জালে। জানা গেছে, বৃহস্পতিবার তাদের মেহেদী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শাহতাজের মা জানান, তেমন কিছু না। সেটি ছিল দুই পরিবারের গেটটুগেদার।
তবে প্রীতম ও শাহতাজের ঘনিষ্ঠজনদের সাথে যোগাযোগ করলে জানা যায়, শুক্রবার সিলেটের একটি হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।








