চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কড়া শর্ত, তবু সেঞ্চুরি হাঁকালো ‘প্রিয়তমা’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ২৬, জুন ২০২৩
বিনোদন
A A

ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর মধ্যে ‘প্রিয়তমা’ ১০০ হল নিশ্চিত করে ধরে রাখলো দর্শক আগ্রহের শীর্ষস্থান! ছবির পরিচালক হিমেল আশরাফ চ্যানেল আই অনলাইনকে জানান, সোমবার দুপুর পর্যন্ত ১০০ এর বেশী হল চূড়ান্ত হয়েছে। এখনও ঈদের তিন দিন বাকি। হল আরও বাড়বে।

এই ১০০ হলের মধ্যে সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ দেশের অন্যান্য মাল্টিপ্লেক্সগুলো রয়েছে উল্লেখ করে হিমেল আশরাফ বলেন, সিনেপ্লেক্সের সব শাখায় চলবে ‘প্রিয়তমা’। শ্যামলী বাদে সারাদেশে যত ভালো এবং বড় বড় সিনেমা হল (সিঙ্গেল স্ক্রিন) রয়েছে সবখানে চলবে ‘প্রিয়তমা’।

তিনি বলেন, দেশে যদি ৫০০ হল থাকতো হয়তো তিনভাগের দুইভাগ হল আমরাই পেতাম। হল মালিক বুকিং এজেন্ট দর্শক সবার কাছে ‘প্রিয়তমা’র চাহিদা এমনই!

হল সংখ্যা আরও বাড়বে উল্লেখ করে হিমেল বলেন, হাই রেন্টাল দিয়ে প্রতিটি হলে আমরা ছবি দিচ্ছি। আমাদের পলিসিতে রাজি থাকলে আমরা ছবি দিচ্ছি। উন্নত পরিবেশন বা পরিবার নিয়ে যেখানে ছবি দেখার পরিবেশ নেই সেইসব হলে আমরা ছবি দেইনি। কোথাও কম টাকায় আমরা ‘প্রিয়তমা’ দিচ্ছি না। ঈদের ঠিক আগের দিন আমরা চূড়ান্ত হল লিস্ট প্রকাশ করবো। ঈদের পর দেশের বাইরে মুক্তি পাবে। সেগুলো ঈদ পরবর্তীতে জানাবো।

প্রিয়তমা রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের ছবি। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। ছবির ৩০ সেকেন্ডের একটি লুক ও একটি কোরবানি ঈদের গান প্রকাশ পেয়েছে। এছাড়া শাকিব খানের ৮০ বছরের একটি বৃদ্ধ লুক প্রকাশের পর সর্বমহলে ভূয়সী প্রশংসা পেয়েছে।

পরিচালক হিমেল আশরাফ জানান, মঙ্গলবার অথবা বুধবার প্রকাশ পেতে পারে ‘প্রিয়তমা’র একটি রোম্যান্টিক গান। যে গানের মাধ্যমে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শাকিব-ইধিকাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ইধিকা পালগানপ্রিয়তমালিড বিনোদনশাকিব খানসিনেমাসুপারস্টারসেঞ্চুরিহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

দরজা বন্ধ, ইতিহাস খোলা: খাপড়া ওয়ার্ডের রক্তাক্ত সকাল

এপ্রিল ২৪, ২০২৬
হরমুজ প্রণালি পুরোপুরি সচল করতে অন্তত ৬ মাস লাগতে পারে

হরমুজ প্রণালি পুরোপুরি সচল করতে অন্তত ৬ মাস লাগতে পারে

এপ্রিল ২৪, ২০২৬
শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

এপ্রিল ২৪, ২০২৬
প্রত্যন্ত অঞ্চলে হামের ভয়াবহতা

প্রত্যন্ত অঞ্চলে হামের ভয়াবহতা

এপ্রিল ২৪, ২০২৬
‘লাভজনক’ মনে হলেই কেবল ইরানের সাথে চুক্তি: ট্রাম্প

‘লাভজনক’ মনে হলেই কেবল ইরানের সাথে চুক্তি: ট্রাম্প

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT