চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজার ছেলে না হয়েও যুবরাজ হিসাহিতো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A

রাজার ছেলে না হয়েও জাপানের যুবরাজ অর্থাৎ পরবর্তী রাজা সদ্য ১৮ বছর বয়সে পা রাখা হিসাহিতো। জাপানের বর্তমান রাজা নারুহিতোর পর হিসাহিতোই হবেন রাজা। সম্পর্কে তিনি রাজা নারুহিতোর ভাইয়ের ছেলে।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (৬ সেপ্টেম্বর) শুক্রবার ১৮ বছর বয়সে পরিণত হন রাজা নারুহিতোর ভাই আকিশিনোর ছেলে প্রিন্স হিসাহিতো, তিনিই জাপানের পরবর্তী রাজা। ১৮ বছর বয়সেই তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে ইম্পেরিয়াল পরিবারে যোগ দিয়েছেন, এই ঘটনা জাপানের বিগত ৪০ বছরের ইতিহাসে প্রথম।

জাপানের প্রথা অনুযায়ী কেবল রাজপরিবারের পুরুষ সদস্যরাই সিংহাসনে বসার অধিকারী। কিন্তু রাজা নারুহিতোর কোন পুত্র সন্তান নেই, তার ভাই আকিশিনোর ছেলে হিসাহিতো বয়সে অনেক ছোট হওয়ায় পুরুষ সদস্যের তকমা পাচ্ছিলেন না। তবে ১৮ বছরে বয়সে পা ফেলতেই প্রাপ্তবয়স্ক হিসেবে ইম্পেরিয়াল পরিবারে যোগ দিয়েছেন হিসাহিতো।

ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সি দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে যুবরাজ হিসাহিতো বলেছেন, আমি প্রতিটি অভিজ্ঞতার মাধ্যমে আরও শিখতে চাই। নানা রকম অভিজ্ঞতা শোষণ করে যেন আরও পরিণত হয়ে উঠতে পারি। তিনি তার ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

জাপানের রাজপরিবার বিশ্বের সবচেয়ে পুরনো রাজপরিবার। পৌরাণিক কাহিনীতে বলা হয়, যিশু খ্রিস্টের জন্মের ৬০০ বছর আগে থেকে এই রাজতন্ত্র চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানের রাজপরিবারহিসাহিতো
শেয়ারTweetPin

সর্বশেষ

হামলা বন্ধে আলোচনায় বসতে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, দোহায় বৈঠক

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু 

জুন ২৯, ২০২৬

জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

জুন ২৯, ২০২৬

শীর্ষ দুই গণমাধ্যম বন্ধের নির্দেশ উগান্ডা সেনাপ্রধানের

জুন ২৯, ২০২৬

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৭ দিনে ১ হাজার ৩০০ জনের বেশি মৃত্যু

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT