চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনি লড়াইয়ে ব্যর্থ, যুক্তরাজ্যে পুলিশি সুরক্ষা পাবেন না প্রিন্স হ্যারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ০৩, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রিন্স হ্যারি ও তার নিরাপত্তা দল, যুক্তরাজ্যে পুলিশি সুরক্ষা ছাড়াই. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে অবস্থানকালে স্বয়ংক্রিয় পুলিশ সুরক্ষার অধিকার নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা মামলায় হেরে গেছেন প্রিন্স হ্যারি। রাজকীয় দায়িত্ব থেকে সরে যাওয়ার পর পুলিশি নিরাপত্তা হারানোর বিষয়টি চ্যালেঞ্জ করে তিনি এ মামলা করেছিলেন।

এনডিটিভি জানিয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সিদ্ধান্ত নেয়, হ্যারি আর স্বয়ংক্রিয়ভাবে সরকারি পুলিশি নিরাপত্তা পাবেন না। এই সিদ্ধান্তকে অবৈধ দাবি করে হ্যারি লন্ডনের হাইকোর্টে আবেদন করেন, কিন্তু আদালত তা খারিজ করে দেয়। পরে আপিল করলেও ব্রিটিশ আপিল আদালতের তিনজন জ্যেষ্ঠ বিচারক হাইকোর্টের রায় বহাল রাখেন।

বিচারপতি জিওফ্রে ভোস বলেন, ডিউক অফ সাসেক্স যুক্তরাজ্যের নিরাপত্তা ব্যবস্থার দ্বারা অবিচারের শিকার বলে অনুভব করলেও আইনি ভিত্তিতে তার দাবি প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, হ্যারির আইনজীবীরা শক্তিশালী ও গতিশীল যুক্তি তুলে ধরলেও, তা আইনত গ্রহণযোগ্য প্রমাণে রূপান্তরিত হয়নি।

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল ২০২০ সালে রাজকীয় দায়িত্ব ত্যাগ করেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন। চলতি বছরের এপ্রিল মাসে মামলার শুনানিতে হ্যারি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। তার আইনজীবী শহীদ ফাতিমা আদালতে বলেন, এই মামলার মানবিক দিকটি ভুলে যাওয়া উচিত নয়। হ্যারির জীবন ঝুঁকিতে রয়েছে। তার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

হ্যারির আইনজীবীরা বলেন, সম্প্রতি আল কায়েদা তাকে হত্যার হুমকি দিয়েছে এবং ২০২৩ সালে নিউইয়র্কে মেগানের সঙ্গে পাপারাজ্জিদের ধাওয়ার মুখে পড়েছিলেন তারা। তবে সরকারের আইনজীবীরা যুক্তি দেন, সাসেক্সের ডিউকের জন্য নির্ধারিত নিরাপত্তা পদ্ধতি সুনির্দিষ্ট মূল্যায়নের ভিত্তিতে করা হয়েছে এবং এটি তার জন্য আলাদা সুবিধা প্রদান করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিন্স হ্যারিযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT