শিশুদের প্রযুক্তি-জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ছোট থেকেই পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, প্রযুক্তি নির্ভর সার্বজনীন মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার জন্য কাজ করছে সরকার। শিক্ষাই হবে আগামীর বাংলাদেশের দারিদ্র্য মুক্তির মূল শক্তি বলেও উল্লেখ করেন সরকারপ্রধান।








