বাংলাদেশ

রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাক্ষাৎ, উভয় নেতা বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি একটি বৈঠকে বসে আলোচনা করছেন, পেছনে বাংলাদেশের পতাকা ও রাষ্ট্রপতির ব্যাজ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (১৮ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন শেষে সকাল ১১টা ১৫ মিনিটে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সাথে বেলজিয়াম এবং সৌদি আরবে সাম্প্রতিক সফরসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী ব্রাসেলস ও জেদ্দা সফর সংক্রান্ত দু’টি প্রতিবেদনও রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এই সময় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফল বিদেশ সফরের জন্য তাকে ধন্যবাদ জানান এবং
একে অপরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রী সম্প্রতি সিঙ্গাপুরের হাসপাতালে কার্ডিয়াক বাইপাস সার্জারি করায় রাষ্ট্রপতির আশু আরোগ্য কামনা করেন।

এরআগে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তার পত্নী ড. রেবেকা সুলতানা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও প্রথা অনুযায়ী রাষ্ট্রপ্রধান এবং তার সহধর্মিনীকে ফুলের তোড়া উপহার দেন।

এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

বিষয়:প্রধানমন্ত্রী বঙ্গভবন রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…