চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৮:০৭ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি সেখানে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। পাশাপাশি পারিবারিক কবর জিয়ারত এবং স্থানীয় সুধীজন ও বিএনপি নেতাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে দিনাজপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

রোববার ১৫ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী আজ সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তথ্য সূত্র মতে, দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রী, সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় খাল পুনঃখননের স্থান পরিদর্শন করে উদ্বোধনী আয়োজনের প্রস্তুতি নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, খালটি পুনঃখনন করা হলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যার পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে সেচের সুবিধা বাড়বে। একই সঙ্গে মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আকাশপথে সৈয়দপুরে পৌছাবেন। সেখান থেকে কাহারোলের সাহাপাড়ায় গিয়ে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং একটি জনসমাবেশে বক্তব্য দেবেন। পরে দিনাজপুর শহরের শেখ ফরিদ কবরস্থানে গিয়ে তার নানা–নানি ও খালার কবর জিয়ারত করবেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্বোধনখাল পুনঃখনন কর্মসূচিতারেক রহমানপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সফরবিএনপি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT