প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বে দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশ। গণভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে বাংলাদেশকে বিপথে নেয়ার চেষ্টা করেছিল ৭৫-এর খুনিরা। বর্তমান সরকার বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলেছে।







