চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনায় হতাহতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ০৩, জুন ২০২৩
বাংলাদেশ
A A

ভারতের ওড়িশায় চেন্নাইগামী যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় দুই শতাধিক মানুষের মৃত্যু এবং হাজারও মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ৩ জুন এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক জানাচ্ছি। একইসঙ্গে আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছি।’

শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

হিন্দুস্তান টাইমস জানায়, খড়্গপুর ডিভিশনের সিগন্যালিং রুমের ভিডিওতে দেখা গেছে, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে ওড়িশার বালাসোর জেলার বাহানগা বাজার স্টেশন পেরিয়ে লুপ লাইনে ঢুকে পড়ে যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস। এই লুপ লাইনে আগে থেকেই একটি মালগাড়ি দাড়িয়েছিল। আসলে লুপ লাইনে না ঢুকে মেইন লাইনে ধরে ভুবনেশ্বরের দিকে বেরিয়ে যাওয়ার কথা ছিল করমণ্ডল এক্সপ্রেসের। সেই ভুলের জেরেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

সর্বশেষ আপডেট অনুযায়ী, দুর্ঘটনায় ২৩৮ জন যাত্রীর লাশ উদ্ধার হয়েছে। আহত ৯০০ জনেরও বেশি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনার উদ্ধার কাজ শেষ হয়েছে। শেষ পর্যন্ত ট্রেনটির বগি কেটে যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে ভারতের চেন্নাইগামী যাত্রীবাহী রেল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলাদেশি নাগরিকদের সার্বিক যোগাযোগের জন্য কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন হটলাইন নাম্বার দিয়েছে। নাম্বারটি হচ্ছে- +৯১৯০৩৮৩৫৩৫৩৩ (হোয়াটসঅ্যাপ)। প্রেস বিজ্ঞপ্তিতে উপহাইকমিশন জানিয়েছে, বাংলাদেশিরাও সাধারণত চিকিৎসার জন্য ট্রেনটিতে যাতায়াত করে থাকেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হসিনাভারতের ট্রেন দুর্ঘটনাশোক প্রকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

জুলাই ৩০, ২০২৬

আর্জেন্টিনার দুই খেলোয়াড় ও এক কোচকে শাস্তির আওতায় নেবে ফিফা

জুলাই ৩০, ২০২৬

চ্যানেল আইয়ে পাঁচ কিংবদন্তীর স্মৃতিময় একদিন

জুলাই ৩০, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ২৪: ভাইয়ের নিথর দে’হ কাঁধে দুই বোনের মিছিল

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT