বাংলাদেশ

ভাষা সংগ্রামী রণেশ মৈত্রের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নেতা, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভাষা সংগ্রামী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্রের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

শেখ হাসিনা তার শোক বার্তায় বলেছেন, আজীবন সংগ্রামী এ গুণী সাংবাদিক তার স্বীয় কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী রণেশ মৈত্র’র আত্মার শান্তি কামনা করেন এবং তর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৫১ সালে সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক নওবেলাল পত্রিকায় লেখালেখির মাধ্যমেই তার সাংবাদিকতা জীবন শুরু। এরপর কলকাতা থেকে প্রকাশিত দৈনিক সত্যযুগে তিন বছর সাংবাদিকতার পর ১৯৫৫ সালে তিনি যোগ দেন দৈনিক সংবাদে। সাংবাদিকতায় অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদকে ভূষিত হন রণেশ মৈত্র।

সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা রণেশ মৈত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…