চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার নির্বাচনে এগিয়ে প্রধানমন্ত্রী কার্নির লিবারেল পার্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কানাডার জাতীয় নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি এগিয়ে রয়েছে বলে জানিয়েছে সিবিসি ও সিটিভি নিউজ। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন এখনও নিশ্চিত নয়।

সোমবার অনুষ্ঠিত নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে লিবারেল পার্টি ১৩৩টি আসনে এগিয়ে রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ১৭২টি আসন। অন্যদিকে প্রধান প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টি এগিয়ে রয়েছে ৯৩টি আসনে। এই অবস্থায় লিবারেলদের সরকার গঠনের জন্য ছোট দলের সমর্থনের প্রয়োজন হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

নির্বাচনের দিন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও তার স্ত্রী ভোট দেন। দেশের পশ্চিমাঞ্চল ব্রিটিশ কলম্বিয়ায় সর্বশেষ ভোট গ্রহণ হয়, যেখানে ফলাফল লিবারেল পার্টির সরকার গঠনের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, নির্বাচনের আবহে বিতর্ক সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন। নির্বাচনের দিনও সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন, এই অঞ্চলটিকে সীমান্তবিহীন করলে আরও সুন্দর লাগবে দেখতে।

ট্রাম্পের এমন মন্তব্যকে উড়িয়ে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তবে বিশ্লেষকরা বলছেন, কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্ক এই নির্বাচনের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে, বিশেষ করে যখন দুই দেশই বাণিজ্য এবং শুল্কনীতি নিয়ে চাপের মধ্যে রয়েছে।

উল্লেখ্য, কানাডার দুই কোটি ৯০ লাখ ভোটার ছয়টি টাইম জোনে ভোট দিয়েছেন। কার্নির প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ নেতা পিয়ের পলিভর মূলত অর্থনৈতিক সংকট এবং মূল্যবৃদ্ধি ইস্যুতে প্রচার চালিয়েছেন।

Reneta

সূত্র: ডয়চে ভেলে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডার নির্বাচনডি ডব্লিউ স্টোরিমার্ক কার্নি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐকমত্য কমিশনের সামনে একটি ঐতিহাসিক সুযোগ: সাইফুল হক

পরবর্তী

হজ ফ্লাইট শুরু, ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন

পরবর্তী

হজ ফ্লাইট শুরু, ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন

প্রবাসীদের ভোটের আওতায় আনতে কাজ করছে নির্বাচন কমিশন: সিইসি

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT