চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক স্কুলের শিক্ষিকা অপহরণ

এনায়েতুর রহমান এনায়েতুর রহমান
৮:১১ অপরাহ্ণ ১১, জুন ২০২৩
জনপদ, পটুয়াখালী, শিক্ষা
A A
পটুয়াখালী জেলার মানচিত্র ও লোগো, বাংলাদেশে অবস্থান দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর গলাচিপায় ইসরাত জাহান মৌসুমী (২৭) নামের এক প্রাথমিক স্কুল শিক্ষিকা অপহরণ হয়েছে। স্কুলে যাওয়ার পথে স্থানীয় মাহামুদ হাসান রাব্বি (২৬) ও শাহরিয়া শিমুল নামের দুযুবক তাকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার ১১ জুন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে উপজেলার পশ্চিম পানপট্টি ব্রীজের উপর থেকে তাকে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে বলে শিক্ষিকার বাবা জানান।

মৌসুমী গলাচিপা শহরের মুজিবনগর এলাকার মো. গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি পানপট্টি সরকারী প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।

Banglabid

অপহরণকারীদের মধ্যে একজন মহিউদ্দিন হাওলাদারের এবং অপরজন মনির দফাদারের ছেলে। তাদের দু’জনের বাড়ী গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামে।

রাব্বি ও শিমুলকে আসামী করে অপহৃতার বাবা থানায় লিখিত অভিযোগ করেন। তিনি জানান, ওই যুবকরা প্রায়ই তার মেয়েকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাবসহ অশ্লীল কথাবার্তা বলে ক্ষতিসাধনের হুমকি দিয়ে আসছিল।

গলচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন জানান, অভিযোগ পত্রটি মামলা বা জিডি আকারে গ্রহণ করা না হলেও উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। চতুরতার সাথে বারবার অবস্থান পরিবর্তন করলেও তথ্য প্রযুক্তি সহায়তায় অনুসরণ করা হচ্ছে। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে শিক্ষিকাকে উদ্ধার করতে সক্ষম হবে পুলিশ।

Reneta

এদিকে, ঘটনার পর পানপট্টি ইউপি চেয়ারম্যান মাসুদ রানা শিক্ষিকাকে উদ্ধার করে এক ঘণ্টার মধ্যে তার বাবার হাতে দেয়ার কথা বলে কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও দিতে পারেননি। এবিষয়ে চেয়ারমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই দু’যুবক শিক্ষিকাকে নিয়ে আসছে বলে ফোনে জানালেও পরে ফোন বন্ধ করে দেয়।

জানা গেছে, অপহরনকারী রাব্বি পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রুজবেল্ট মিয়ার বাড়িতে প্রায়ই বেড়াতে যেতেন এবং স্কুলেও যেতেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পটুয়াখালী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

আগস্ট ১২, ২০২৬

নীরবতা ভাঙলেন মেসি, লিখলেন ‘তোমাকে ভালোবাসি, বাবা’

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT