অর্থনীতি

আবারও বাড়লো এলপি গ্যাসের দাম

বাজারে এলপি গ্যাসের সিলিন্ডার সংগ্রহের জন্য একজন ব্যক্তি কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি বাজারে এলপি গ্যাসের সিলিন্ডার সংগ্রহের জন্য প্রস্তুত হচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা পঞ্চমবারের মতো বৃদ্ধি করা হয়েছে রান্না কাজে বহুল ব্যহহৃত এলপি গ্যাসের দাম। ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৪০৪ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এসময় বলা হয়, আজ সন্ধ্যা থেকে ঘোষিত এই দাম কার্যকর হবে।

এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম এক হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে এক হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

এছাড়াও এর আগে আগস্ট মাসে ১৪১ টাকা, সেপ্টেম্বরে ১৪৪ টাকা, অক্টোবরে ৭৯ টাকা বৃদ্ধি করেছে বিইআরসি।

বিষয়:এলপি গ্যাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…