অর্থনীতি

‘ডলার পাচারের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি হয়ে থাকলে, সরকার ব্যবস্থা নেবে’

বাংলাদেশি রাজনীতিবিদ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, সরকার মানুষের কষ্ট লাঘবে কাজ করছে। দেশ থেকে ডলার পাচারের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি হয়ে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

তিন দিনের সফরে রংপুরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

বিশ্বে ভোজ্য তেলের দাম কমলেও দেশে কেন কমছে না, এবিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ডলারের দাম বৃদ্ধির কারণে বাজারে তেলসহ আমদানি নির্ভর পণ্যের দামে প্রভাব পড়ছে না। ডলারের মূল্য বৃদ্ধি ও বিশ্ব বাজারে তেলের দাম কমার বিষয়টি সমন্বয় করছে ট্যারিফ কমিশন।

বৈশ্বিক এই সংকটকে পুঁজি করে প্রতিহিংসাত্মক নয়, গণতান্ত্রিক আন্দোলন করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

বিষয়:অর্থ পাচারডলারের দাম বৃদ্ধিতেলের দাম
প্রতিবেদক

মেরিনা লাভলী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…