জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পয়লা বৈশাখের সংস্কৃতিকে বিগত সরকার দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। রাজধানীতে এনসিপির বর্ষবরণ অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই আন্দোলন শুধু ব্যক্তি নয় রাষ্ট্রের পরিবর্তনের আন্দোলন ছিল। এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন, অন্তর্বর্তী সরকার অবশ্যই তা করবে।






