দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ধারা এগিয়ে নিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন। সামনে নির্বাচনের মাধ্যমে এদেশের অগ্রযাত্রায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
রোববার ৩০ নভেম্বর, সন্ধ্যার রাষ্ট্রপতির পক্ষে তাঁর সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের জন্য শুভেচ্ছা নিয়ে দেখা করেন।
পরে হাসপাতাল থেকে ফিরে গিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে বেগম জিয়ার শারীরিক অবস্থা অবহিত করবেন বলে জানা যায়।







