বাংলাদেশ

সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি, সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ছবি, বাংলাদেশের জাতীয় নেতারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনী দিবসে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শিখা অনির্বাণ প্রাঙ্গণে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এরপর শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধান। সে সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান এবং সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান তাদের স্বাগত জানান।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন এই দিনে সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করে, যা মুক্তিযুদ্ধে বিজয়কে ত্বরান্বিত করে। দেশ স্বাধীন হওয়ার পর ঐতিহাসিক এ দিনটিকে প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপন করা হয়।

বিষয়:রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…