চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকেশ্বরী মন্দিরে স্ত্রীকে নিয়ে প্রার্থনা করলেন মরিশাসের প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ১২, মে ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রেসিডেন্ট স্ত্রীসহ ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সফররত আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলের সন্নিকটে ভারত মহাসাগরে অবস্থিত ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিংহ রূপন ও তার স্ত্রী সযুক্তা রূপন আজ শুক্রবার (১২ মে) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। তিনি তার ৪০ মিনিটের সফরে মন্দিরে প্রার্থনা করেন এবং পূজা দেন।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথ বলেন, ‘মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রূপন সকাল সাড়ে ৭টার দিকে মন্দিরে পৌঁছান এবং শঙ্খ বাজিয়ে, উলু ধ্বনি ও ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়।’

তিনি জানান, অনুষ্ঠানে মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে আরও পাঁচজন প্রতিনিধি ছিলেন। মন্দিরে পূজা দেওয়ার পর পৃথ্বীরাজসিং রূপন, তার পত্নী ও অন্য প্রতিনিধিরা প্রসাদ গ্রহণ করেন।

পরিদর্শনের সময়, মন্দির কর্তৃপক্ষ পৃথ্বীরাজসিং রূপনকে একটি উত্তরীয় পরিয়ে দিয়ে অভ্যর্থনা জানান এবং ‘ঢাকেশ্বরী মা’-এর প্রতিরূপ ডিজাইন করা একটি ক্রেস্ট উপহার দেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্র নাথ পোদ্দার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চট্টোপাধ্যায়, মহানগর সার্বজনীন পূজা কমিটির রমেন মন্ডল, প্রবীণ নেতা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, স্বপন সাহা, সুব্রত চৌধুরী, বাসুদেব ধর, মিলন কান্তি দত্ত এবং জয়ন্ত কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।

পৃথ্বীরাজসিং রূপন নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং এ উপলক্ষে একটি ফটো সেশনে যোগ দেন। সকাল ৮টা ১০ মিনিটের দিকে তিনি মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন।

মরিশাসের প্রেসিডেন্ট বাংলাদেশ আয়োজিত ‘ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন ২০২৩’ এবং দ্বিপাক্ষিক কর্মসূচিতে যোগ দিতে চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেন।

ট্যাগ: ঢাকেশ্বরী জাতীয় মন্দির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসানের জোড়া আঘাতে কাঁপছে আয়ারল্যান্ড

পরবর্তী

বাংলাদেশে শিগগিরই পে-পাল চালু করা হবে: পলক

পরবর্তী
আইসিটি প্রতিমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে শিগগিরই পে-পাল চালু করা হবে: পলক

তিনজন রাজনীতিবিদ, পাকিস্তানের ইমরান খানসহ, আলোচনায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের বিরুদ্ধে দায়ের হওয়া আল কাদির ট্রাস্ট মামলা কী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT