বাংলাদেশ

পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শক একত্রে বসে আলোচনা করছেন, উভয়ই আনুষ্ঠানিক পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।

‘পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে,’

রাষ্ট্রপ্রধান পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আজ সন্ধ্যায় বঙ্গভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই নির্দেশনা দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নতুন আইজিপিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পুলিশকে সব সময় সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

সাক্ষাৎকালে নতুন আইজিপি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

বিষয়:আইজিপি রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…