চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা: রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২২
বাংলাদেশ
A A

শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

‘অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা’। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গতকাল বুধবার স্থানীয় কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্থানীয় একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ‘লেখা পড়া’ হয় না এই অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্র প্রধান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি কর্মচারীদের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে।

Banglabid

রাষ্ট্রপতি হামিদ বলেন, ছেলেমেয়েরা যাতে সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেই পরিবেশ ও নিশ্চিত করতে হবে।

স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সাথে বৈঠককালে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, ‘যারা মনে করেন এলাকার উন্নয়নের ফলে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সংকুচিত হচ্ছে; তারাই বিভিন্ন অপ প্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

Reneta

ভোটারদের উদ্দেশে আবদুল হামিদ বলেন, রাজনীতিবিদ আসবে ও যাবে কিন্তু হাওরের উন্নয়নে যিনি কাজ করবেন; ব্যক্তি ও পারিবারিক উন্নয়নের পরিবর্তে জনগণের উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই জনপ্রতিনিধি নির্বাচিত করুন।

সকল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং রাজনীতিবিদদেরকে জনগণের কল্যাণে কাজ করার এবং সবার সাথে ভালো ব্যবহার করারও উপদেশ দেন আবদুল হামিদ।

তিনি বলেন, ‘নির্বাচিতদের মনে রাখতে হবে যে, এই জনগণই  আপনাদের সমর্থন দিয়েছে এবং তাদের কারণেই আপনি নেতা হয়েছেন। তাদের (জনতার) প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে।’

হাওরাঞ্চলে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ না করার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, পরিবেশকে ধ্বংস করে যাতে উন্নয়ন না করা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।

মতবিনিময় সভায় মো. আফজাল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ, স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি গত ২২ আগস্ট তার নিজ জেলার তিন উপজেলা-মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি এবং স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সাথে মতবিনিময় করতে চার দিনের সফরে কিশোরগঞ্জে যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাষ্ট্রপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

আগস্ট ১৫, ২০২৬

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

আগস্ট ১৫, ২০২৬

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT