চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তুতি চূড়ান্ত, রয়েছে সংশয়ও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন। একই সঙ্গে তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেওয়ার কথা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

তবে দুটি শপথ একসঙ্গে হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে এগিয়ে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনে করছে, বিদ্যমান সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের বিধান আছে। সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সরাসরি কোনো উল্লেখ না থাকায় আলাদা শপথের আইনি ভিত্তি নিয়েও দলটির আপত্তি রয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংসদ সদস্যদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা রয়েছে। আগামীকাল সকালে এমপিদের শপথ এবং বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা।

সংসদ সচিবালয় জানিয়েছে, সংসদ সদস্য ও সংস্কার পরিষদের জন্য আলাদা শপথনামা প্রস্তুত করা হয়েছে। সচিব কানিজ মওলা জানান, নবনির্বাচিত সদস্যরা দুটি পরিচয়েই শপথ নেবেন।

তবে বিএনপির সূত্র বলছে, দলটির ২০৯ জন এবং মিত্রদের ৩ জন সদস্য সংস্কার পরিষদের শপথ নাও নিতে পারেন। এমন হলে পরিষদ গঠন অনিশ্চিত হয়ে পড়বে।

জুলাই সনদের কয়েকটি প্রস্তাব নিয়ে বিএনপির ভিন্নমত থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি পূর্ণ বাস্তবায়নের পক্ষে। জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, গণভোটে অনুমোদিত সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।

Reneta

আইনি বিতর্ক প্রসঙ্গে বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, আদেশ জারির সাংবিধানিক ভিত্তি নেই। অন্যদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আইনগত দিকের পাশাপাশি রাজনৈতিক বাস্তবতাকেও গুরুত্ব দিতে হবে। গণভোট ও নির্বাচনে জনগণের রায়কে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজনীতিকদেরই।

Jui  Banner Campaign
ট্যাগ: এমপিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জাতীয় সংসদনির্বাচনবাংলাদেশ সংবাদরাজনীতিশপথসংবিধান সংস্কারসংসদীয় সংস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘আহত রাজা আরও বিপজ্জনক’- রিয়াল পরীক্ষার আগে মরিনহো

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছনি: সংগৃহীত

‘শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT