বাংলাদেশ

স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা করছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার ২৭ অক্টোবর সচিবালয়ে কমনওয়েলথ ইলেকটোরাল সাপোর্ট সেকশন ই এস এস এর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান তিনি।

উপদেষ্টা জানান, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৮ লক্ষ পুলিশ সদস্য এবং ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া, প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা, বডি ওয়ন ক্যামেরা ও মোবাইল স্ট্রাইকিং ফোর্স ব্যবহার করা হবে।

তিনি বলেন, “নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য প্রশিক্ষণ ও মহড়ার ব্যবস্থা করা হয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে চ্যানেল আই অনলাইন প্রতিনিধির শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: সংগৃহীত

এসময় কমনওয়েলথ ই এস এস এর লিগ্যাল অ্যাডভাইজার ন্যান্সি কান্যাগো এবং এক্সিকিউটিভ অফিসার ম্যাডোনা লিঞ্চ উপস্থিত ছিলেন। ন্যান্সি কান্যাগো জানান, তারা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে, বিশেষ করে পুলিশ সদস্যদের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ ও নির্বাচনী সরঞ্জাম সরবরাহের মাধ্যমে।

উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম আরও জানান, নির্বাচনের সময় নতুন করে ১০ হাজার পুলিশ, ২ হাজার ১৪৫ আনসার ও ৫ হাজার ৫১৩ বিজিবি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সম্পর্কে নিশ্চিত করেছেন এবং জনগণের নিরাপত্তা ও ভোটদানের স্বাধীনতা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেছেন।

নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক দলের অংশগ্রহণের বিষয়েও এসময় আলোচনা হয়।

বিষয়:নির্বাচনের প্রস্তুতি স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…