চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলে সালাহ-ফিরমিনো-মানের বিকল্প কেউ নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের তিন ফুটবলার, সালাহ, ফিরমিনো ও মানে, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমের শুরু থেকেই খুব বেশি ছন্দে নেই ইংলিশ ক্লাব লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে গত বছর ফাইনাল খেলা দলটির এবার শঙ্কা জেগেছে শেষ ষোলো থেকে বিদায়ের। এমন বাস্তবতায় দলটি কোচ ইয়ূর্গেন ক্লপ অবশ্য মেনে নিয়েছেন, সাদিও মানে, মোহাম্মেদ সালাহ ও রবের্তো ফিরমিনোর ত্রয়ী আক্রমণের বিকল্প নেই অলরেডদের।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে আক্রমণে শক্তিশালী করতে দলে নিয়েছেন লুইস দিয়াজ, ডারউইন নুনেজ এবং কোডি গ্যাকপোকে। তবে মিডফিল্ডে এখনও দুর্দান্ত হয়ে উঠতে পারেনি। ক্লপ স্পষ্ট করেই বলেছেন এবার রবের্তো ফিরমিনো, মোহাম্মদ সালাহকে নিয়ে নতুন করে আক্রমণভাগকে সাজাবেন।

৫৫ বর্ষী ক্লপ বলেন, ‘লিভারপুলে সাদিও মানে, মোহামেদ সালাহ ও রবের্তো ফিরমিনোর বিকল্প কেউ হতে পারে না। কারণ তাদের মধ্যে দারুণ একটি সম্পর্ক ছিল। যার ফল খুব ভালো ছিল। আমি বলব, তারা সবাই নিজেদের শতভাগ দিয়ে খেলত। আমরা তাদের কাছ থেকে যেমনটা পেয়েছি, তা এখন দলের অন্যদের উদাহরণ হতে সাহায্য করে।’

Banglabid

গ্রীষ্মে দল বদলের মৌসুমে মিডফিল্ডকে শক্তিশালী করার চেষ্টা করবে লিভারপুল। ক্লপের ভাষ্য, ‘আমরা জানি আমাদের কী দরকার। তবে সবকিছু হুট করেই পরিবর্তন করা যায় না। দলে কিছু জিনিস সবসময় ছিল এবং থাকবে। আমাদের খেলোয়াড়দের প্রয়োজন। পরের মৌসুমের জন্য তাদের ওপর ভরসা রাখতে হবে। তবে তাদেরকেও এগিয়ে আসতে হবে। তার মানে এই নয় যে, গ্রীষ্মে আমরা অন্য কিছু ভাবতে পারব না।’

প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমসংখ্যক ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি। শনিবার লিগ ম্যাচে বোর্নমাউথের মুখোমুখি হবে ক্লপের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ূর্গেন ক্লপপ্রিমিয়ার লিগমোহাম্মেদ সালাহলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬

দুঃসময় ও দুশ্চিন্তায় কোরআনের যে ৬ আয়াত পড়বেন

আগস্ট ১৩, ২০২৬

মির্জা ফখরুলের মনোনয়নপত্র ইসিতে জমা দিয়েছে বিএনপি

আগস্ট ১৩, ২০২৬

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT