চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ভর্তি প্রেম চোপড়া এখন কেমন আছেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
প্রেম চোপড়া হাসপাতালে ভর্তি, এখন কেমন আছেন?. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তির খবরের রেশ কাটতে না কাটতেই এবার গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন বলিউডের আরেক কিংবদন্তী অভিনেতা প্রেম চোপড়া।

গত শনিবার (৮ নভেম্বর) ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে এ অভিনেতাকে ভর্তি করা হয়েছে।

ইন্ডিয়া টুডে-কে প্রেম চোপড়ার জামাতা বিকাশ বালা বলেন, “অভিনেতা এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সবই বার্ধক্যজনিত সমস্যা। এটি নিয়মিত একটি প্রক্রিয়া; চিন্তার কিছু নেই।”

Banglabid

এরই মাঝে খবর ছড়িয়ে পড়ে প্রেম চোপড়াকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। এ পরিস্থিতিতে প্রেম চোপড়ার শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছে।

ডা. জলিল পারকার বলেন, “দুই দিন আগে প্রেম চোপড়াজির পারিবারিক কার্ডিওলজিস্ট ড. নীতিন গোকলের তত্ত্বাবধানে লীলাবতী হাসপাতালে ভর্তি হন। তার হৃদযন্ত্রে একটি সমস্যা রয়েছে, পাশাপাশি ভাইরাল সংক্রমণ ও ফুসফুসের সংক্রমণেও আক্রান্ত।”

প্রেম চোপড়ার শারীরিক অবস্থা জানিয়ে ডা. পারকার বলেন, “আমি একই টিমে তার চিকিৎসক হিসেবে রয়েছি। ইনটেনসিভ কেয়ার ইউনিটে নয়, ওয়ার্ডে ভর্তি আছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।”

Reneta

১৯৬১ সালে চলচ্চিত্রে পা রাখেন প্রেম চোপড়া। তার বাবা চাইতেন ছেলে চিকিৎসক হোক। কিন্তু স্নাতক সম্পন্ন হওয়ার পর মুম্বাই পাড়ি জমান অভিনেতা হওয়ার উদ্দেশ্যে।

শুরুতে নায়ক হওয়ার স্বপ্ন নিয়েই চলচ্চিত্রে আসেন, কিছু পাঞ্জাবি সিনেমায় নায়কের চরিত্রে অভিনয়ও করেন। তবে হিন্দি সিনেমায় নায়ক হিসেবে সেভাবে সাফল্য পাননি। ধীরে ধীরে খলনায়ক চরিত্রে প্রস্তাব আসতে শুরু করে, আর তাতেই তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। –পিঙ্কভিলা 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিংবদন্তি অভিনেতাপ্রেম চোপড়াবর্ষীয়ান অভিনেতাহাসপাতাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেট্রোরেল স্টেশনে ডাচ্-বাংলা ব্যাংকের নতুন ব্র্যান্ডিং

পরবর্তী

ভাইয়ের চিন্তায় ভেঙে পড়েছেন সেলিনা

পরবর্তী
সেলিনা, ভাইয়ের চিন্তায় ভেঙে পড়া, বাংলাদেশি নারী, সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাইয়ের চিন্তায় ভেঙে পড়েছেন সেলিনা

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, শান্ত ও পরিষ্কার আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে 'তত্ত্বাবধায়ক সরকার' চান আবেদনকারীরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT