চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারতের সম্পর্ক ভালো রাখা দু’দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রণয় ভার্মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রণয় ভার্মা বাংলাদেশের সম্পর্কের গুরুত্ব নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন বাংলাদেশ-ভারত তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতন।আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আগের থেকে অনেক উন্নত এবং ভালো।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন: আমরা অর্থনীতি ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি।কিভাবে সম্পর্ক আরো উন্নত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করেছি।

Banglabid

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: বিএসএফ ও বিজিবি সম্পর্কটা যাতে আরও ভালো হয়, সে বিষয়ে বলা হয়েছে। তাদের সাইবার সিকিউরিটি, সাইবার ফরেনসিক নিয়ে আরও ট্রেনিং দেওয়ার জন্য বলেছি। তারা সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তাদের সঙ্গে সম্পর্ক আরও কীভাবে ভালো করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি।

তিনি আরও বলেন, ট্রান্স ন্যাশনাল ক্রাইম, বর্ডার ক্রাইম, অরগানাইজড ক্রাইম- এগুলো যত কমানো যায়, এটা নিয়ে যাতে ইন্টেলিজেন্স শেয়ারিং হয় সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। এগুলো নিয়ে সবসময় আমরা কথা বলে থাকি। ভারতের সাপোর্ট আমরা সবসময়ই পেয়ে থাকি।

ভিসা জটিলতা নিয়ে কোনো কথা হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন: তারা আমাদের আগেই জানিয়েছিলেন তাদের স্টাফ-অফিসার কম, সেজন্য তারা অ্যাপয়েন্টমেন্টটা একটু দেরিতে দিচ্ছেন। তারপরও তিনি (হাইকমিশনার) জানালেন ২০২৩ সালে ১৬ লাখের বেশি লোককে তারা নতুন ভিসা দিয়েছেন, একদিনে সর্বোচ্চ সাত হাজার পর্যন্ত ভিসা দিয়েছেন।

Reneta

আসাদুজ্জামান খান বলেন, আমাদের দেশের মানুষের বৈষয়িক সামর্থ্য বেড়েছে, সেজন্য তারা অ্যাফোর্ড করতে পারে, বিদেশে যায়। কেউ ভারতে যায় বেড়াতে, কেউ যায় চিকিৎসায়, কেউ যায় পড়াশোনা করতে। সবকিছু মিলিয়েই ২০২৩ সালে ১৬ লাখের বেশি মানুষকে ভিসা দিয়েছে। ভবিষ্যতে তারা এটাকে আরও সহজ করার কথা চিন্তা-ভাবনা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রণয় ভার্মাবাংলাদেশ ভারত সম্পর্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চূর্ণীর সঙ্গে যে ঘটনা বদলে দিল কৌশিকের জীবন!

পরবর্তী

বিপন্ন প্রজাতির মদনটাক পাখি উদ্ধার

পরবর্তী
বিপন্ন প্রজাতির মদনটাক পাখি উদ্ধার, ছবি দুইটি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপন্ন প্রজাতির মদনটাক পাখি উদ্ধার

বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব-১৯ ফুটবল দল, খেলোয়াড়রা হাসছে ও পজিটিভ স্লোগান দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ 

সর্বশেষ

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT