রাজনীতি

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হঠাৎ করে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন না করে আগামী সংসদের জন্য এটা ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে ধর্মীয়ভাবে বিভাজনের চেষ্টা চলছে। নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ প্রমাণ দেবে এই দেশ প্রকৃত অসাম্প্রদায়িক।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অসাম্প্রদায়িক দেশ গড়ার চেষ্টা করবে। ১৭ তারিখ জুলাই সনদে স্বাক্ষর হবে। যে বিষয়গুলো ঐকমত্য হয়েছে সেগুলো স্বাক্ষর হবে। বাকি বিষয়গুলো আগামী সংসদে সমাধান হবে।

পিআর পদ্ধতি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হঠাৎ করে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন না করে আগামী সংসদের জন্য এটা ছেড়ে দিতে হবে।

বিষয়:পিআর পদ্ধতিতে নির্বাচন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…