চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতা আমাদের সাথে ছিল না, আমাদের ব্ল্যাকমেল করা হয়েছিল: ইমরান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ০২, জুন ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান খান-টুইট

পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকার ‘দুর্বল সরকার’ ছিল বলে স্বীকার করেছেন। এছাড়া দেশটির সেনাবাহিনীর ক্ষমতা নিয়েও কথা বলেছেন তিনি।

ইমরান খান জানান: ‘আমাদের হাত বাঁধা ছিল। আমাদের সব জায়গা থেকে ব্ল্যাকমেল করা হয়েছিল। ক্ষমতা আমাদের সাথে ছিল না। সবাই জানে পাকিস্তানের ক্ষমতা কোথায়, তাই আমাদের তাদের উপর নির্ভর করতে হয়েছিল।’

বুধবার পাকিস্তানের বোল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব জানান।

Banglabid

ইমরান খানের সরকার অনাস্থা ভোটে হারার পর এপ্রিলে ক্ষমতা থেকে অপসারিত হয়। তিনি অভিযোগ করেন: রাশিয়া, চীন এবং আফগানিস্তানের বিষয়ে তার স্বাধীন পররাষ্ট্র নীতির সিদ্ধান্তের কারণে আমরা ষড়যন্ত্রের শিকার হই।

ইমরান খানকে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের রাতের ঘটনাগুলো স্মরণ করতে বলা হয় সাক্ষাৎকারে। এসময় তিনি এসব কথা বলেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান জানান: তার সরকার ক্ষমতায় আসার সময় দুর্বল ছিল এবং জোটের অংশীদারদের খুঁজতে হয়েছিল। একই পরিস্থিতি আবার দেখা দিলে তিনি পুনরায় নির্বাচনের বিকল্প বেছে নেবেন এবং সংখ্যাগরিষ্ঠতা খুঁজবেন।

Reneta

ইমরান খান ২০১৮ সালে ক্ষমতায় আসেন। তিনিই একমাত্র পাকিস্তানি প্রধানমন্ত্রী যিনি সংসদে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। পরে তার স্থলাভিষিক্ত হন পিএমএল-এন-এর শাহবাজ শরিফ।

শত্রুদের হুমকির কারণে দেশের জন্য একটি ‘শক্তিশালী সেনাবাহিনী’ থাকা অপরিহার্য ছিল জানিয়ে ইমরান বলেন, তবে একটি শক্তিশালী সেনাবাহিনী এবং একটি শক্তিশালী সরকারের মধ্যে ভারসাম্য স্থাপনেরও প্রয়োজন ছিল।

‘আমরা সবসময় তাদের উপর নির্ভর করেছিলাম। তারা অনেক ভালো কাজও করেছে কিন্তু তারা অনেক কিছু করেনি যা করা উচিত ছিল। তাদের ক্ষমতা আছে কারণ তারা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো এর মতো প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করে। আমাদের নিয়ন্ত্রণে ছিল না’, বলেন ইমরান খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানপাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেকে কন্যার আবেগঘন বার্তা

পরবর্তী

নেটফ্লিক্সের পাসওয়ার্ড অন্যকে দিলে লাগবে বাড়তি টাকা

পরবর্তী
নেটফ্লিক্স অ্যাপের স্ক্রিনশট, পাসওয়ার্ডের সতর্কতা দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সের পাসওয়ার্ড অন্যকে দিলে লাগবে বাড়তি টাকা

প্রতিবাদী ফুটবল দর্শকদের যুদ্ধ বন্ধের আহ্বান জানানো পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ বন্ধ করুন: পেলে

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT