আন্তর্জাতিক

ডলারের বিপরীতে পাউন্ড, ইউরো ও রুপির রেকর্ড দরপতন

ডলারের বিপরীতে পাউন্ড, ইউরো ও রুপির রেকর্ড দরপতন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব বাজারে ডলার, পাউন্ড, ইউরো ও রুপির দরপতন দেখানো ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ড, ইউরো এবং ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে।

শুক্রবার যুক্তরাজ্যের চ্যান্সেলর ৫০ বছরের মধ্যে সব চেয়ে বেশি ট্যাক্স কমানোর ঘোষণা দেওয়ার পরই পাউন্ডের দাম কমলো।

এর ফলে যুক্তরাজ্যে তেল-গ্যাসসহ আমদানি করা অনেক পণ্যের দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ডলারের বিপরীতে ইউরোর দামও ২০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

মার্কিন ডলারের তুলনায় ভারতের রুপির দাম রেকর্ড পরিমাণ কমে ৮১ টাকা ২৩ পয়সায় দাঁড়িয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ডলারের বিপরীতে রুপির দাম ৮৩ পয়সা কমে ৮০ টাকা ৭৯ পয়সায় দাঁড়ায়। যা গত সাত মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ দর পতন ছিল।

বিষয়:ডলার পাউন্ড যুক্তরাজ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…