চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসিকে টেনে তুলতে আসছেন পচেত্তিনো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ১৪, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের শুরু থেকেই ছন্দে নেই চেলসি। অধারাবাহিক পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের ১১তে নেমে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। মৌসুমজুড়ে ভুগতে থাকা ব্লুজরা অল্প সময়ের মধ্যে দুবার কোচ ছাঁটাইয়ের পর দীর্ঘ মেয়াদে কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মৌসুম থেকে চেলসির দায়িত্ব নিচ্ছেন মাউরিসিও পচেত্তিনো।

দলবদলের নির্ভরযোগ্য খবরদাতা ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, মৌসুম শেষ হওয়ার আগেই চেলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন আর্জেন্টাইন কোচ পচেত্তিনো।

২০২৩ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ১৮ মাস পার না হতেই পিএসজি থেকে গতবছরের জুনে বরখাস্ত হন পচেত্তিনো। ৫০ বর্ষী আর্জেন্টাইনের অধীনে গত মৌসুমে ফ্রেঞ্চ ক্লাবটি লিগ ওয়ান জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার জেরে ছেঁটে ফেলা হয়। এরপর আর কোথাও যোগ দেননি তিনি।

পিএসজির আগে ২০০৮-০৯ মৌসুমে স্পেনের এস্পানিওল দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন পচেত্তিনো। পরে প্রিমিয়ার লিগে সাউদাম্পটন, টটেনহ্যাম হটস্পারকে কোচিং করান। তার অধীনে টানা চার মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাইসহ একটি ফাইনাল খেলে টটেনহ্যাম।

মৌসুম শুরুর দিকে থমাস টুখেলকে বরখাস্ত করার পর গ্রাহাম পটারকে নিয়োগ দেয় চেলসি। গতমাসে পটারকেও বরখাস্ত করে। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাচ্ছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ৩৫ ম্যাচে ১১ জয়, ১০ হার ও ১৪ ড্রয়ে ৪৩ পয়েন্ট তুলেছে চেলসি। পয়েন্ট টেবিলে ১১তম স্থানে আছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগচেলসিপচেত্তিনোপটারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ প্রিন্সের

মে ১৩, ২০২৬
অভিযুক্ত জাবেদ

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, রাতেই বিয়ে

মে ১৩, ২০২৬

দূষিত নগরীর তালিকায় বার বার উঠে আসছে ঢাকার নাম

মে ১৩, ২০২৬

ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী: ইতিহাসের এক ব্যতিক্রমী দিন

মে ১৩, ২০২৬

দীর্ঘ ৯ বছর পর চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT