জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ইতোমধ্যে প্রচারে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচন কমিশন প্রচার ব্যয় নির্ধারণ করে দিলেও তা মানতে উদ্যোগী না হওয়ায় প্রভাবশালী প্রার্থীরা ভোটে বাড়তি সুবিধা পান। আর প্রার্থীরা বলছেন, নির্ধারিত ব্যয়সীমায় থেকে নির্বাচন করা অসম্ভব, বাস্তবতা মেনে খরচের সীমা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা।







