এবার দেশে সরিষার চাষ বেশি করায় আলুর উৎপাদন কম হয়েছে বলে উল্লেখ করেছেন কৃষিমন্ত্রী। রাজধানীতে কৃষি তথ্য সার্ভিসের ঢাকা আঞ্চলিক অফিস ও প্রেস ভবন উদ্বোধন করে তিনি বলেছেন, তবে আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে কোল্ডস্টোরেজসহ সিন্ডিকেটের কারণে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, আলুর দাম শিগগিরই কমে আসবে।






