চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ কোরিয়া থেকে অস্কারে ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৬
বিনোদন
A A

২০২৭ সালের অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দক্ষিণ কোরিয়ার হয়ে লড়বে খ্যাতিমান নির্মাতা লি চ্যাং-দংয়ের নতুন সিনেমা ‘পসিবল লাভ’। ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ারের আগেই সিনেমাটিকে দেশটির অস্কার প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত করেছে কোরিয়ান ফিল্ম কাউন্সিল।

কফিকের ১৫ সদস্যের একটি জুরি ‘পসিবল লাভ’কে দক্ষিণ কোরিয়ার এবারের নির্বাচিত সিনেমা হিসেবে বেছে নেয়। জুরি মনে করেছে, লি চ্যাং-দংয়ের স্বতন্ত্র মানবিক দৃষ্টিভঙ্গি, সূক্ষ্ম নির্মাণশৈলী এবং বহুমাত্রিক চরিত্র ও সম্পর্কের জটিল উপস্থাপন সিনেমাটিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় শক্ত অবস্থান দেবে।

নির্মাতার আগের কাজের আন্তর্জাতিক সাফল্য এবং বিশ্বজুড়ে তার সিনেমা নিয়ে আগ্রহও নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে।

‘পসিবল লাভ’ এর মধ্য দিয়ে অস্কারে লি চ্যাং-দং চতুর্থবার নিজে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এর আগে তার ২০০৩ সালে ‘ওয়েসিস’, ২০০৮ সালে ‘সিক্রেট সানশাইন’ এবং ‘বার্নিং’ ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার হয়ে অস্কারের দৌড়ে অংশ নেয়।

‘বার্নিং’ ছিল প্রথম কোরিয়ান সিনেমা, যা সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে ইতিহাস গড়েছিল।

নতুন সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দুই বিবাহিত দম্পতিকে ঘিরে। একজন চাকরি হারানো শ্রমিক ও তার স্ত্রী, অন্যদিকে একজন প্রামাণ্যচিত্র নির্মাতা ও তার স্বামী। একটি চলচ্চিত্র নির্মাণের সূত্রে এই দুই দম্পতির দেখা হয়। ধীরে ধীরে তাদের সামনে উন্মোচিত হতে থাকে নিজেদের জীবন, দাম্পত্যের টানাপোড়েন এবং গোপন আকাঙ্ক্ষা।

সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় তারকারা। রয়েছেন জিওন দো-ইয়ন, যিনি ‘সিক্রেট সানশাইন’-এর জন্য ২০০৭ সালে কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। আরও আছেন সুল কিয়ং-গু, যিনি লি চ্যাং-দংয়ের ‘পেপারমিন্ট ক্যান্ডি’ ও ‘ওয়েসিস’-এ অভিনয় করেছেন। পাশাপাশি রয়েছেন জো ইন-সুং ও ‘প্যারাসাইট’খ্যাত চো ইয়ো-জং।

৬ সেপ্টেম্বর ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ‘পসিবল লাভ’-এর বিশ্ব প্রিমিয়ার হবে। এরপর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উত্তর আমেরিকার প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।

দক্ষিণ কোরিয়া ছাড়াও অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, যুক্তরাজ্য-আয়ারল্যান্ড ও জাপানে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। পরে ৬ নভেম্বর থেকে বিশ্বব্যাপী নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে।

নেটফ্লিক্স এর আগে ২০১৯ সালে আলফনসো কুয়ারনের ‘রোমা’ এবং ২০২৩ সালে এডওয়ার্ড বার্গারের ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’-এর মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে অস্কার জিতেছে।

লি চ্যাং-দং ও ও জং-মি যৌথভাবে ‘পসিবল লাভ’-এর চিত্রনাট্য লিখেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে কোরিয়ার পাইনহাউস ফিল্ম ও নাওফিল্ম এবং যুক্তরাষ্ট্রের অ্যানোনিমাস কনটেন্ট।

গত বছর দক্ষিণ কোরিয়ার অস্কার-প্রতিনিধি ছিল পার্ক চান-উকের ‘নো আদার চয়েস’। সিনেমাটি অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করলেও শেষ পর্যন্ত মনোনয়ন পায়নি। এবার ‘পসিবল লাভ’ দিয়ে দক্ষিণ কোরিয়া সেই অপেক্ষা পূরণের নতুন স্বপ্ন দেখছে। স্ক্রিন ডেইলি

ট্যাগ: অস্কারআন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগনো আদার চয়েসপসিবল লাভলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

পরবর্তী

‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার’

পরবর্তী
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ।

'সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার'

ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT