চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৫
- সেমি লিড, ধর্ম ও জীবন
A A
২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। রোজার মাসের সমাপ্তি উপলক্ষ্যে আগামী বছর মার্চ মাসের ২০ তারিখ শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে আশা করা হচ্ছে।

রোববার (১৬ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, ১৪৪৭ হিজরির (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই গণনার উপর ভিত্তি করে রমজান সম্ভবত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হবে। রোজা হবে ৩০ দিন। আর রোজা ৩০ দিন হলে সংযুক্ত আরব আমিরাতের অনুমোদিত ছুটির ক্যালেন্ডারে ৩০ তারিখ ঈদের ছুটিতে যোগ করা হবে। এর অর্থ হল বাসিন্দারা ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২২ মার্চ রোববার পর্যন্ত চার দিনের সপ্তাহান্তে ছুটি পাবেন এবং সোমবার থেকে কাজ পুনরায় শুরু হবে।

ঈদুল ফিতর ইসলামী ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা শুরু হয় ফজরের পর ঈদের নামাজের মাধ্যমে। এরপর চলে পারিবারিক সমাবেশ, দান-খয়রাত এবং দেশজুড়ে সামাজিক উৎসব।

প্রতিবেদনে আরও বলা হয়, পূর্বাভাসের সাথে পর্যবেক্ষণের মিল থাকলে, শাওয়ালের প্রথম দিন পড়ে। তাই ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবারে পড়বে। তবে, সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি রমজানের কাছাকাছি সময়ে এই চূড়ান্ত তারিখ জারি করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল ফিতরএমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিতারিখ প্রকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

উৎসাহিত করতে বাংলাদেশ দলের প্রত্যেককে ইমপ্রেস মাত্রার মোবাইল উপহার

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-নির্যাতন মামলা, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ

জুন ১৪, ২০২৬

প্রথম ম্যাচের উপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না: আনচেলত্তি

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১০ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আজই ইরানের সঙ্গে চুক্তি সই, দাবি ট্রাম্পের

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT