চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোন থেকে দূরে থাকার কারণ জানালেন পরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

সন্তান হওয়ার পর সিনেমা থেকে কিছুটা দূরে আছেন চিত্রনায়িকা পরীমনি। তবে সংবাদের শিরোনামে বরাবরই তিনি সমকালীন নায়িকাদের চেয়ে এগিয়ে! তবে আগে তাকে মুঠোফোনে পাওয়া গেলেও ইদানিং তার নাগাল পাওয়া যায় না বলেই অনেকের অভিযোগ।

এবার সেই অভিযোগের জবাব দিলেন নায়িকা। কেন ফোনে তাকে পাওয়া যায় না, তার ব্যাখ্যা দিলেন পরী। তথ্য প্রযুক্তির এই যুগে অতি জরুরি মোবাইল ফোনটিকে তিনি বেড রুম থেকে দূরে রাখেন। কেন? কারণ একটিই, পুত্র রাজ্য!

একটি পোস্টে এ বিষয়ে পরী লিখেছেন, একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত।

বর্তমানে অনেক কাঁচা বয়স থেকেই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে বাচ্চারা। যা তাদের চোখ এবং ব্রেনের সমস্যাসহ নানা ক্ষতির কারণ হচ্ছে। এক্ষেত্রে ছেলে রাজ্যের ব্যাপারে ছাড় দিতে নারাজ পরীমনি। তাই তো সচেতনতার সঙ্গে এড়িয়ে চলছেন মোবাইল ফোন।

পোস্টে পরীমনি লিখেছেন, ‘আমি আমার সঙ্গে বা বেড রুমে আমার মোবাইল ফোন রাখি না এখন। কারণ রাজ্য মোবাইল ফোন নোটিশ করে বিভিন্ন কারণেই। এটাতে ওর আগ্রহ বাড়ে এমন সব কারণে খুব সচেতনভাবেই মোবাইল এড়িয়ে যেতে হচ্ছে। কারও সঙ্গে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল ফোন রাজ্যের সামনে আনি না বললেই চলে। তাই হয়তো সব সময় সব ফোন কল এটেন্ড করতে পারি না যখন-তখন।’

পরী আরও লিখেছেন, ‘আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার। আশা করব বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন। থ্যাংক ইউ।’

Reneta

রাজ্যকে নিয়ে পরীর এমন ভাবনা নজর কেড়েছে নেট দুনিয়ায়। প্রশংসাও পাচ্ছে স্ট্যাটাসটি। তার ভক্ত অনুরাগীরা বলছেন, এটা শিক্ষণীয়। এমন উদ্যোগের প্রশংসা করে অনেকেই বলছেন, বাচ্চাদের মোবাইল আশক্তি কমাতে পরীর এমন পোস্ট সচেতনতা তৈরী করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটকপরীমনিফোনরাজ্যলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বের বয়স্কতম পেশাদার ফুটবলারের গোলটি এখন জাপানের কাজুয়োশির

জুলাই ২৮, ২০২৬

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT