বিনোদন

কাকে ‘নেমকহারাম’ বললেন পরী?

সেলিব্রিটি নারী বড় সানগ্লাস পরা, আধুনিক ফ্যাশন স্টাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী সানগ্লাস পরা, আধুনিক পোশাক পরিহিত, স্টাইলিশ ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গেল বছরের শুরু থেকেই আলাদা থাকছেন ঢালিউডের তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। ছেলে পুণ্যকে নিয়ে পরীর সংসার! বিচ্ছেদের ফলে পরী তো দূর, ছেলের সাথেও নেই রাজের সাক্ষাৎ। তবে দীর্ঘদিন পর নাকি সাক্ষাৎ হলো রাজ-পরী-পুণ্যর!

যেখবর ক’দিন আগে একটি গণমাধ্যমে নিজেই জানিয়েছিলেন পরী। একই প্রতিবেদনে ছেলে পুণ্যর সাথে রাজের দেখা হয়েছে কিনা জানতে চাওয়া হলে পরীর মন্তব্য ছাপা হয় এভাবে- “হ্যাঁ, দেখা তো হবেই। তারও তো সন্তান পুণ্য। আমি রান্না করেছিলাম। সবাই মিলে একসঙ্গে খাওয়াদাওয়া করেছি। এই আরকি!”

প্রকাশিত সেই প্রতিবেদনের তিন দিন পরই একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক স্ট্যাটাসে ‘রান্না’র প্রসঙ্গটি উস্কে দিলেন পরীমনি নিজেই। শনিবার সকালে দেয়া সেই স্ট্যাটাসে পরী লিখেছেন,“যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়!”

পরীর এমন স্ট্যাটাসের পর অনেকেই মনে করছেন, এই ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসটি রাজকে লক্ষ্য করেই দিয়েছেন পরী। যদিও স্পষ্ট করে কোথাও কিছু বলেননি তিনি।

তবে পরীর সেই স্ট্যাটাসে অভিনেতা শিমুল খান মন্তব্য করে জানতে চান, ‘কে খাইলো তোমার রান্না? (স্বপ্নে)’। এমন প্রশ্নে পরী এবার জবাবে লেখেন,“আছে এক টোকাই। তার বিয়ার নিউজ এর চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নেমকহারাম!”

পরীর এমন মন্তব্যের পর এবার অনেকে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। স্ট্যাটাস ও মন্তব্যে যে পরীর টার্গেট কে, সেটা আবার অনেকে আকার ইঙ্গিতে মন্তব্য করে জানানও দিচ্ছেন!

বিষয়:পরীমনি রাজ শরিফুল রাজ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…