চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরাণ’ দেখে মুগ্ধ, মিমের স্বামী হিসেবে আমি গর্বিত: সনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২২
বিনোদন
A A

ঈদুল আজহায় বিদ্যা সিনহা মিম অভিনীত ছবি ‘পরাণ’ মুক্তির পর সাড়া ফেলে। প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখে মুগ্ধ হয়েছেন মিমের স্বামী সনি পোদ্দার।

রায়হান রাফী পরিচালিত এ ছবি দেখে তিনি এতোটাই মুগ্ধ হয়েছেন যে, জানিয়েছেন মিমের স্বামী হিসেবে তিনি গর্বিত হয়েছেন।

শনিবার রাতে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে সনি পোদ্দার লিখেছেন, যখন মিমের বয়ফ্রেন্ড ছিলাম, তখন সিনেমা হলে একা বসেই তার সিনেমা উপভোগ করেছি। তার অভিনীত আমার দেখা প্রথম সিনেমার নাম সাপলুডু।

Banglabid

বিয়ের আগে দুজনে একসাথে বসে মিমের কোন সিনেমা দেখা হয়নি। বিয়ের পর মিমের অভিনীত প্রথম মুক্তি পাওয়া সিনেমা পরাণ। আজকে ব্লকবাস্টার সিনেমায় এই প্রথম দুজন একত্রে বসে মিমের সিনেমা দেখলাম। সাথে দেখলাম দর্শকদের আনন্দ ও উচ্ছ্বাস! পরাণ আমার পরাণে জায়গা করে নিয়েছে, আর মিম তো সবসময়ই পরাণেই আছে!

পরাণ ছবিতে দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন মিম। তার স্বামী সনি আরও লিখেছেন, বিদ্যা সিনহা মিমের স্বামী হিসেবে আমি গর্বিত।

মজা করে সনি পোদ্দার লেখেন, তবে বিয়ের আগে পরাণ সিনেমাটা দেখলে, অনন্যা চরিত্রটির সাথে সম্পর্ক করার আগে কিছুটা হলেও ভেবে দেখতাম। আমি ভাগ্যবান, পর্দার অনন্যার সাথে বাস্তবের বিদ্যা সিনহা মিমের কোন মিল নেই!

Reneta

লাইভ টেকের পরিচালনায় ‘পরাণ’ ছবিতে মিম ছাড়াও অভিনয় করেন শরিফুল রাজ, ইয়াশ রোহান প্রমুখ। ঢাকাসহ দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পর সাতদিন না যেতেই হইচই ফেলে।

চারটি শো থেকে সিনেপ্লেক্সে ১১টির বেশি শো চলে। সবগুলো শো হাউজফুল যাচ্ছে বলে জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরাণমিমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT