চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ‘পরাণ’ এর দাপট অব্যাহত, ৭ম সপ্তাহেও বাড়লো হল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ন ১৯, আগস্ট ২০২২
বিনোদন
A A

বিদ্যা সিনহা মিম-শরিফুল রাজ ও ইয়াশ রোহান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ এর জয়যাত্রা যেনো থামছেই না। মুক্তির ষষ্ঠ সপ্তাহে ৩৩ হলে চলে ‘পরাণ’। ৭ম সপ্তাহে এই হল সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ৩৯-এ!

চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ছবিটির প্রযোজক ইয়াসির আরাফাত।

ঈদুল আজহায় মুক্তি পায় লাইভ টেকনোলজিস এর সাড়া জাগানো ছবি ‘পরাণ’। মুক্তির পর দর্শক লুফে নেয় এই ছবিটি।  ব্যবসায়িক হিসেবে ‘পরাণ’ ব্লকবাস্টার হিট! প্রযোজক ইয়াসির আরাফাত জানান, বাজেটের তুলনায় পাঁচগুণ বেশি টাকা উঠেছে পরাণ থেকে।

দেশে সাফল্যের ধারাবাহিকতায় ১২ আগস্ট অস্ট্রেলিয়াতে মুক্তি পায় ‘পরাণ’। সেখানকার প্রবাসী দর্শকরা মুগ্ধ হয় ছবিটি দেখে। সেপ্টেম্বরে ‘পরাণ’ ফিনল্যান্ড, ডেনমার্ক ও সুইডেনে মুক্তি পেতে যাচ্ছে ।

১৪ সেপ্টেম্বর ফিনল্যান্ডে ‘পরাণ’ মুক্তি দিচ্ছেন সেখানকার প্রবাসী বাঙালি আশরাফুল আলম রনি। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, আগে তিনি তার উদ্যোগে ‘আয়নাবাজি’ ও ‘ভুবনমাঝি’ দুটি সিনেমার প্রদর্শন করেছিলেন। ১৪ সেপ্টেম্বর দেশটির কিনো ময়ূরী সিনেমা হলে ‘পরাণ’ মুক্তি দিচ্ছেন।

আশরাফুল আলম রনি বলেন, ফিনল্যান্ডের প্রবাসীরা ‘পরাণ’ দেখতে চাইছেন। করোনা পরবর্তী নতুন অনেক শিক্ষার্থী এসেছেন। তারা অনেকেই শো-এর জন্য অগ্রিম বুকিং দিচ্ছেন। মনে হচ্ছে আগের দুই ছবির তুলনায় ‘পরাণ’ এর শো বেশি করতে পারবো। ভবিষ্যতে ভালো সিনেমা পেলে উৎসাহ নিয়ে ফিনল্যান্ডে রিলিজ দিতে পারবো।

Jui  Banner Campaign
ট্যাগ: পরাণপ্রবাসী বাঙালিবিদ্যা সিনহা মিমরাজরায়হান রাফীলাইভ টেকলিড বিনোদনশরিফুল রাজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটল কন্যা পুতুলের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৪০টিরও বেশি কেন্দ্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট: আমিনুল

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কততম হলেন জিএম কাদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটকীয় জুটিতে কানাডাকে হারাল আরব আমিরাত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT