চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-কানাডাসহ ৮ দেশে যাচ্ছে ‘পরাণ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২২
বিনোদন
A A

ঈদুল আজহায় মুক্তি পাওয়া তিন সিনেমার মধ্যে হল মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য মতে, শীর্ষে ‘পরাণ’। মুক্তির দিন থেকে হলগুলো দর্শক টানছে সিনেমাটি। সাফল্যের ধারাবাহিকতায় ১১ থেকে দ্বিতীয় সপ্তাহে ৫৫টি হলে দেদারসে চলছে লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’।

সময়ের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী পরিচালনায় ঈদের আলোচিত এ সিনেমার স্পেশাল শো অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে রাজধানীর মিরপুরের সনি সিনেপ্লেক্সে। এই শো-তে এসেছিলেন দেশের সিনেমা ও টিভি নাটকের তারকা নির্মাতা ও শিল্পীরা।

এসেছিলেন ইলিয়াস কাঞ্চন, আরিফিন শুভ, সিয়াম, মিশা সওদাগর, নিরব, তমা মির্জা, দীঘি, টয়া, শাওন, মনিরা মিঠু, বুলবুল বিশ্বাস, বদিউল আলম খোকন, আশফাক নিপুন, পূজা চেরী, মাহিসহ অনেকে। প্রত্যেকেই সিনেমাটি উপভোগ করেন। পাশাপাশি ছিলেন ‘পরাণ’র শিল্পী বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, রাশেদ মামুন অপু, অপু আহমেদ ও পরিচালক রায়হান রাফী।

তবে এই স্পেশাল শো-তে এসে বিশেষভাবে নজর কাড়েন পরীমনি। অন্তঃসত্ত্বা হলেও স্বামী শরিফুল রাজের সাফল্যে ছুটে হলে চলে এসেছিলেন পরী। সবার সঙ্গে বসে তিনি সিনেমাটি উপভোগ করেন৷ সেইসঙ্গে পরীমনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন। পাশাপাশি পরিচালক রায়হান রাফী প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তারকা শিল্পীরা। রাফী নিজেও সবার বাহবায় আবেগ ধরে রাখতে না পারেন কেঁদে ফেলেন।

স্পেশাল প্রিমিয়ারে উপস্থিত ছিলেন লাইভ টেকনোলজিসের পরিচালক ও ‘পরাণ’র প্রযোজক ইয়াসির আরাফাত। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, দেশের বাইরে ‘পরাণ’ দেখার জন্য দর্শকরা আগ্রহী হয়েছেন। বিদেশী পরিবেশকরা পরাণ প্রদর্শন করতে চাইছেন। শিগগিরই ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, লন্ডন, ওমান, দুবাই, কানাডাতে মুক্তি পাবে ‘পরাণ’। বর্তমানে বিদেশে মুক্তির চুক্তির প্রক্রিয়ায় আছে।

প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, সুস্থ ধারার বিনোদন দিতে গত ১২ বছর ধরে আমরা সুনামের সাথে কাজ করছি। সেই ধারাবাহিকতায় পরাণ ঈদের মুক্তির পর সাফল্যের সাথে সিনেমা হলগুলোতে চলছে। প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। দর্শক আমাদের সিনেমা গ্রহণ করেছেন এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা। ভালো কাজ উপহার দিতে আমরা সবসময় দায়বদ্ধ। সিনেমার আকালে পরাণ গোটা চলচ্চিত্র অঙ্গনে একটা সুবাতাস এনে দিয়েছে৷

Reneta

‘পরাণ’ দেখতে এসে আরিফিন শুভ বলেন, প্রত্যেকের অভিনয় খুবই ভালো হয়েছে৷ সবাই নিজের সেরাটা দিয়েছেন। সবচেয়ে ভালো লেগেছে মিমের অভিনয়। সিয়াম বলেন, এমন ছবি হাউজফুল হওয়াই স্বাভাবিক। আমার কাছে অসাধারণ লেগেছে। মাহিয়া মাহি বলেন, পরাণ নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে আমি নিজেও দেখার জন্য মুখিয়ে ছিলাম।

চিত্রনায়ক নিরব বলেন, গল্প বলার ধরনই আলাদা। খুব সাধারণ গল্পকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে৷ আমি মুগ্ধ হয়ে শুধু দেখেছি। দীঘি বলেন, সত্যি অনেকদিন পর অসাধারণ এক মুভি দেখলাম। আমি জাস্ট অনুভূতি প্রকাশের ভাষা হারিয়েছি। এই সিনেমার টিকেট পাওয়া যাচ্ছেনা এটা সত্যিই আনন্দের বিষয়।

সিনেমা হলে ‘পরাণ’ পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র। সেই সূত্রে জানা যায়, মুক্তির দ্বিতীয় সপ্তাহেই স্টার সিনেপ্লেক্সে সবগুলো শাখা মিলিয়ে রেকর্ড পরিমাণ শো চলছে পরাণ’র। পাশাপাশি ঢাকার সবগুলো সিঙ্গেল স্ক্রিনে চলছে পরাণ, যা এবারই প্রথম কোনো সিনেমার ক্ষেত্রে হল। একইসঙ্গে দেশের বড় বড় হলগুলোতে মিলিয়ে মোট ৫৫ সিনেমা হলে চলছে পরাণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভআশফাক নিপুনটয়াতমা মির্জাদীঘিনিরবপূজা চেরীবদিউল আলম খোকনবুলবুল বিশ্বাসমনিরা মিঠুমাহিমিমমিশা সওদাগররায়হান রাফীলাইভ টেকনোলজিসলিড বিনোদনশাওনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আমার বন্ধু মহা যাদু জানে- বলা কি খুব সহজ? 

জুলাই ২৭, ২০২৬

আলোচনার সুযোগ দিতে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প

জুলাই ২৭, ২০২৬

প্রশ্নফাঁস বিতর্কের পর পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির

জুলাই ২৭, ২০২৬

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT