বাংলাদেশ

পুকুর ভরাট করে বিল্ডিং বানানো থেকে সরে আসতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুকুর ভরাটের বিরুদ্ধে সতর্কতা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুকুর ভরাট করে বিল্ডিং নির্মাণের বিরুদ্ধে সতর্কতা জারি করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুকুর ভরাট করে বিল্ডিং বানাতে হবে এটা থেকে সরে আসতে হবে। জলাভূমিগুলো ফেলে না রেখে সেগুলোতে চাষাবাদ করতে হবে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কোনো প্রকল্প নিতে হলে নেয়ার জন্য নেয়া এভাবে নিবেন না, জনগণের কতটা দরকার তা বুঝে নিবেন।

তিনি বলেন, বৃষ্টির পানি ব্যবহার করতে হবে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় করতে হবে।

জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনগণের আস্থা অর্জন করা, সেটার চেষ্টা করবেন।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…