চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতকরা ১০ ভাগেরও বেশি নারী পিসিওএস তীব্রতায় ভোগেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ০৮, জুন ২০২২
স্বাস্থ্য
A A
একজন নারী পিসিওএস সমস্যা নিয়ে আলোচনা করছে, অন্যজন মোবাইল দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, পিসিওএস নামেই যা সবার কাছে পরিচিত। নারীদের প্রজনন বয়সে হরমোনজনিত খুবই সাধারণ একটি সমস্যা। শুধুমাত্র ভুল ধারণার কারণেই শতকরা ১০ ভাগেরও বেশি নারী পিসিওএস তীব্রতায় ভোগেন।

এই সমস্যার নামকরণ করা হয়েছে, এর কারণে ওভারিতে জন্ম নেওয়া সিস্টের নামে। তবে অবশ্যই মনে রাখা উচিত, সিস্ট হওয়া এই সমস্যার একটি লক্ষণ মাত্র, এর মূল কারণ নয়। আল্ট্রাসাউন্ডে ওভারিতে সিস্ট দেখতে পাওয়ার মানেই যে কারও পিসিওএস সমস্যা রয়েছে, তা কিন্তু নয়।

যশোদা হাসপাতাল হায়দ্রাবাদের ডা. ভাগ্য লক্ষ্ণী এস বলেন, অনিয়মিত মাসিক, শরীরে অতিরিক্ত টেস্টোস্টেরনের (পুরুষ হরমোন) উপস্থিতির লক্ষণ, ওভারিতে সিস্ট- এই ৩ টি লক্ষণের কমপক্ষে ২টি মিলেলেই পিসিওএস সন্দেহ করা হয়।

Banglabid

এই বিশেষজ্ঞ কনসালট্যান্ট প্রসূতি, গাইনোকোলজিস্ট এবং ল্যাপারোস্কোপিক সার্জন বলেন, পিসিওএস-এর সাধারণ লক্ষণ মুখ, বুক কিংবা তলপেটে অনাকাঙ্ক্ষিত চুল, মুখে ব্রণ,  অতিরিক্ত চুল পড়া,  অনিয়মিত মাসিক, গর্ভধারণে জটিলতা (বন্ধ্যাত্ব)।

পিসিওএস গর্ভধারণে বাধা দিলেও সঠিক চিকিৎসার মাধ্যমে মাসিক ও ওভুলেশন নিয়মিত করা যায় কিংবা স্থূল হলে ওজন কমিয়েও এই সমস্যার সমাধান পাওয়া যায়। এরপরও যদি গর্ভধারণে সমস্যা হয়, তাহলে ওভুলেশন ডিজঅর্ডার দূর করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া যায়।

যাদের পিসিওএস আছে, তাদের ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, উচ্চ মাত্রায় কোলস্টেরল ও এন্ডমেট্রিয়াল ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। পিসিওএস-এর পার্শ্ব-প্রতিক্রিয়া হিসেবে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য জটিলতা সৃষ্টি হয়। তাই কেউ গর্ভধারণের চেষ্টা করুক কিংবা না করুক অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত।

Reneta

এন্ড্রোজেনের মাত্রা বেড়ে গেলে তা একেকজনে ক্ষেত্রে একেকরকম প্রভাব ফেলে। অনেকেরই চুল পড়া বা ব্রণের সমস্যা হয় না।

পিসিওএস হতে হলে ওভারিতে সিস্ট ধরা পড়তেই হবে, এটা পুরোপুরি সত্য নয়। ওভারি একদম স্বাভাবিক থাকার পরও পিসিওএস হতে পারে।

পিসিওএস-এর কারণে হওয়া সিস্টের আকার সাধারণত খুব বেশি বড় হয় না, তাই সার্জারিরও প্রয়োজন হয় না। অনেকসময় আল্ট্রাসাউন্ড রিপোর্টে পানিভর্তি থলের মতো কিছু দেখা যায়, যেটা মূলত অপরিণত ফলিকল থেকে ওভারিতে জমা হয়। আর একেই মূলত সিস্ট বলা হয়ে থাকে।

যদিও স্থুলতা পিসিওএস হওয়ার কারণগুলোর মধ্যে একটি, তবে এ সমস্যায় ভোগা শতকরা ৫০ ভাগ নারীই হালকা অথবা মাঝারি গড়নের।

পিসিওএস-এর ক্ষেত্রে অনিয়মিত মাসিকের চিকিৎসায় ডাক্তাররদের জন্ম নিয়ন্ত্রণ ওষুধের পরামর্শ দিতে দেখা যায়। কিন্তু এই সমস্যার সমাধানে চিকিৎসা আসলে নির্ভর করবে রোগী কী চায় তার উপর। যেমন, গর্ভধারণে ইচ্ছুক নারী জন্ম নিয়ন্ত্রণ পিল খেতে পারবেন না। সুতরাং এই চিকিৎসা হতে হবে মূলত লাইফস্টাইল কেন্দ্রিক।

ডা. ভাগ্য লক্ষ্ণী এস বলেন, পিসিওএস পুরোপুরি নিরাময়যোগ্য নয়, একে নিয়ন্ত্রণ করতে হয়। সঠিক খাদ্যাভ্যাস মেনে ওজন কমানো, ব্যায়াম এবং জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তন আনা এই রোগের প্রধান চিকিৎসা। ২-৩% ওজন হ্রাস ২১% পর্যন্ত টেস্টোস্টেরন কমাতে সাহায্য করে এবং এতে করে ওভুলেশন নিয়মিত হয়ে যায়।

পিসিওএস-এর দীর্ঘমেয়াদি জটিলতা থেকে বাঁচতে হলে লাইফস্টাইলে পরিবর্তন আনার কোন বিকল্প নেই। যেমন অ্যালকোহল, ধুমপান, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ, অতিরিক্ত চিনি আর লবণ খাওয়ার অভ্যাস বদলে ফেলতে হবে। সর্বোপরি, মানসিকভাবে চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিসিওএস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অ্যান্ডারসন জুনিয়র’ থেকে আজকের মুনিম শাহরিয়ার

পরবর্তী

শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে রেহাই দেওয়া হবে না: নানক

পরবর্তী
নেতারা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে রেহাই দেওয়া হবে না: নানক

'জোকার টু'-তেও থাকছেন জোয়াকিন ফিনিক্স

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT