চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝুঁকি বিবেচনায় ভোটকেন্দ্রগুলো লাল ও হলুদ শ্রেণিতে ভাগ করা হবে: সিইসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ন ২৬, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

ঝুঁকি বিবেচনায় ভোটকেন্দ্রগুলো লাল ও হলুদ শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা কৌশল নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ ২৬ নভেম্বর বুধবার বিজিবি আয়োজিত নির্বাচনী মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

তিনি বলেন, যারা অংশগ্রহণের সুযোগ না দিলে নির্বাচন প্রতিহত করার হুমকি দিয়েছে, তাদের বিষয়ে কমিশন সচেতন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে বদ্ধপরিকর।

সিইসি আরও বলেন, ঝুঁকি বিবেচনায় ভোটকেন্দ্রগুলো লাল ও হলুদ শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা কৌশল নির্ধারণ করা হবে।তফসিল ঘোষণার পর সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে আমরা আশা করছি। জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য কমিশন সর্বাত্মক চেষ্টা করছে।

নির্বাচন চলাকালীন সম্ভাব্য সংকট মোকাবেলায় কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি উদ্ভব হলে প্রতিহত করার সক্ষমতা আমাদের আছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এ এম এম নাসির উদ্দিনসিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

মার্চ ২৭, ২০২৬

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা: ১০ দিন সময় বাড়ালেন ট্রাম্প

মার্চ ২৭, ২০২৬

১৮ মাস আইনী লড়াই শেষে অবশেষে নোয়েলিয়ার ইচ্ছামৃত্যু

মার্চ ২৭, ২০২৬

রোমাঞ্চের রাতে ইতালির সাথে যারা প্লে-অফ ফাইনালে

মার্চ ২৭, ২০২৬

ঢাকাসহ ৪ জেলায় ঝড়ের পূর্বাভাস

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT