আন্তর্জাতিক

ভারতে লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু

ভারতীয় নির্বাচন প্রতীক, ভোটের জন্য প্রস্তুত একটি হাতের আঙুল. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি হাতের আঙুলের ছবি, যা ভারতের নির্বাচনী প্রতীক হিসেবে চিহ্নিত, পটভূমিতে ভারতের পতাকার রঙ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে আজ। ছয়টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে চলছে এই পর্বের ভোটগ্রহণ। সকাল সাতটায় শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে।

জানা যায়, পঞ্চম দফায় উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪, মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ১৩, পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ৭টি, বিহারের ৪০টির মধ্যে ৫টি, ওড়িশায় ২১-এর মধ্যে ৫টি, ঝাড়খণ্ডের ১৪টির মধ্যে ৩টি আসনে ভোট হবে।

এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি এবং লাদাখের এক মাত্র আসনটিতেও আজ পঞ্চম দফায় ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৮২ জন নারী-সহ মোট প্রার্থীর সংখ্যা ৬শ’৯৫। ভারতে এবারে লোকসভা নির্বাচন সাত দফায় অনুষ্ঠিত হচ্ছে। আর ফল ঘোষণা হবে ৪ জুন।

বিষয়:ভারতে লোকসভা নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…