চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ১২, জুন ২০২৩
বাংলাদেশ
A A
খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটাররা লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হয়েছে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ। আজ ১২ জুন সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকেল ৪টায়। ভোট গণনা শুরু হবে বিকেল ৫ টা থেকে। 

ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাঠে মোতায়েন করা হয়েছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। কেন্দ্র পাহারায় ছিল ১৬ থেকে ১৭ জনের ফোর্স। মাঠে ছিলেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। এছাড়া ইসির নিজস্ব পর্যবেক্ষক টিম ঢাকায় নির্বাচন ভবনে মনিটরিং সেল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরায় ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেন।

এবারের খুলনা সিটিতে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ১৩৬ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে, জাতীয় পার্টির (জাপা) শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীক এবং এস এম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Banglabid

খুলনা সিটিতে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। ২৮৯টি কেন্দ্রের এক হাজার ৭৩২টি বুথে ভোটগ্রহণ করা হয় ।

আর বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ১১৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বরিশাল সিটিতে ভোটার সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। মোট ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Reneta

উভয় সিটিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটের দু’দিন পর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

ফলাফল জানতে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা সিটি নির্বাচন ২০২৩বরিশাল সিটি নির্বাচন ২০২৩
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের ভিসানীতির কারণে জামায়াত সমাবেশ করতে পারছে: গয়েশ্বর

পরবর্তী

মালয়েশিয়াকে উড়িয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের

পরবর্তী
নারী ক্রিকেট দল বিশ্বজয় উদযাপন করছে, হাসি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়াকে উড়িয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ভারতীয় ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলি-রোহিতদের শতভাগ জরিমানা, কামিন্সদের ৮০ ভাগ

সর্বশেষ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT