চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই সনদ ও ঐক্যবদ্ধ হওয়া বিষয়ে দলগুলোকে প্রধান উপদেষ্টার বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ০২, জুন ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

সবার আলোচনার ভিত্তিতে আমরা জুলাই সনদ করবো উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা তো এমন বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করি নাই। আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। সে সুযোগ যাতে হারিয়ে না যায়।

সোমবার (২ জুন) বিকেল ৫টার কিছু আগে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

এই বৈঠকে ঐকমত্য কমিশনের অন্য সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতে ইসলামী, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপিসহ বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে অংশ নিয়েছে।

বৈঠকের শুরুতে অধ্যাপক ইউনূস বলেন, সবার আলোচনার ভিত্তিতে আমরা জুলাই সনদ করবো। এটাই আমাদের লক্ষ্য। এখানে আমাদের সবার ঐকমত্যগুলো তুলে ধরবো।

তিনি বলেন, ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বে অনেকগুলো বিষয়ে আমরা কাছাকাছি এসে গেছি। আরেকটু হলে আমাদের তালিকায় আরেকটা সুপারিশ যুক্ত হয়। এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।

সবার মধ্যে দূরত্ব কমিয়ে জুলাই সনদ করার করা হবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, যতগুলো ঐকমত্যের বিষয় আছে সেগুলোতে যেন আরো কিছু যোগ করতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো।

Reneta

গত ২০ মার্চ থেকে দলগুলোর সঙ্গে আলাদাভাবে প্রথম পর্বের আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। প্রথম পর্বের আলোচনা শেষ হয় ১৯ মে। আজকের এই বৈঠক থেকে শুরু হলো দ্বিতীয় পর্বের আলোচনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যবদ্ধপ্রধান উপদেষ্টাবিভক্তিকরণবিভক্তিকরণের রাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT