বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শুরু, প্রথম বৈঠকে বিএনপি

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের সময় বিএনপি নেতার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের সময় বিএনপি নেতার ছবি, যেখানে তিনি মনোযোগ দিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে। ৬টি সংস্কার কমিশন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তৃতীয় দফার এই সংলাপ শুরু হয়েছে বিএনপি’র সঙ্গে আলোচনার মধ্য দিয়ে। 

আজ (৫ অক্টোবর) শনিবার বেলা ২টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ শুরু হয়।  বৈঠকে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ (ছয়) সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন।

বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমেদ।

রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের তৃতীয় দফায় বৈঠক হতে যাচ্ছে।

বিএনপির সঙ্গে বৈঠক শেষে বেলা ৩টায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে।

বিষয়:ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…