চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশী অতিথি পর্যটকদের হেনস্তা করলে ব্যবস্থা নিবে বাংলাদেশ পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০২৩
বাংলাদেশ
A A

বিদেশী নাগরিকদের হেনস্তা করলে ব্যবস্থা নিবে বাংলাদেশ পুলিশ বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ও মিডিয়া উইং) নাদিয়া ফারজানা। শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম ‘চাইল্ড মেসেজ’ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন শুনো আমাদের কথা’য় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার ১৩ এপ্রিল সকাল ১১টায় অনলাইন ভার্চুয়ালি এই আয়োজনে যোগ হয়েছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত কাবিলা, আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা নেটওয়ার্ক বাংলাদেশের প্রধান অনলাইন প্রতিবেদক ফয়সাল মাহমুদ। এছাড়াও বিশ্বজয়ী শিশু হাফেজ তাকরিমের তেলওয়াতের মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়।

আয়োজনে এক শিশু জানতে চায়- ক’টি স্থানে টুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করে দেশী-বিদেশী পর্যটকদের নিরাপত্তা স্বার্থে? জবাবে টুরিস্ট পুলিশের মুখপাত্র নাদিয়া বলেন, দেশের ১০৪টি পর্যটন স্পটে নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করে যাচ্ছেন তারা।

আরেক শিশু কুড়িগ্রাম থেকে জানতে চায়- অনেক আফ্রিকানসহ বিদেশীরা ভিসা নিয়ে ফিরছে না বলে একাধিক মিডিয়ায় খবর প্রচারিত হয়েছে। তাদের নিজ নিজ দেশে ফেরাতে কি উদ্যোগ নিয়েছে টুরিস্ট পুলিশ? জবাবে টুরিস্ট পুলিশের মুখপাত্র নাদিয়া বলেন, বিষয়টি নিয়ে স্পেশাল ব্রাঞ্চ পুলিশ কাজ করে যাচ্ছে।

আয়োজনে অংশ নিয়ে অভিনেতা কাবিলা বলেন, শিশুদের জন্য ভালো ভালো নাটক তথ্যচিত্র নির্মাণ করতে চান তিনি। এই ব্যাপারে সরকারসহ সবার সহায়তাও চেয়েছেন কাবিলা।

চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে এইভাবে সাহসের সাথে কাজ করে যেতে চান তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্যুরিস্ট পুলিশবাংলাদেশ পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা: ১০ দিন সময় বাড়ালেন ট্রাম্প

মার্চ ২৭, ২০২৬

১৮ মাস আইনী লড়াই শেষে অবশেষে নোয়েলিয়ার ইচ্ছামৃত্যু

মার্চ ২৭, ২০২৬

রোমাঞ্চের রাতে ইতালির সাথে যারা প্লে-অফ ফাইনালে

মার্চ ২৭, ২০২৬

ঢাকাসহ ৪ জেলায় ঝড়ের পূর্বাভাস

মার্চ ২৭, ২০২৬

১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT